মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Advertisement

মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম সায়েফ:
মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজোলা প্রশাসন।
গতকাল ১৯ (ডিসেম্বর) কালারমারছড়া ইউপিস্থ নোনাছড়ি বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ভোগ্যপণ্যের সাথে কীটনাশক বিক্রি, লাইসেন্স ব্যতীত সার বিক্রয় ইত্যাদি বিভিন্ন অপরাধে ০৩ ব্যবসায়ীকে এই জরিমানা করেন মহেশখালী উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহফুজুর রহমান। এছাড়াও পৃথক অভিযানে হোয়ানক এবং কালারমারছড়া ইউনিয়নে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে টমটম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ কৃত টমটম অঙ্গিকার নিয়ে ছাড়া হয়েছে।
এদিকে মহেশখালীর সচেতন মহল মনে করেন এই ধরনের অভিযান অব্যাহত থাকা দরকার।

Post a Comment

0 Comments