বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement

বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি।
অনলাইন ডেস্ক:

রাজধানীর বনানীতে বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি সবুজ ভুক্তভোগীর বাবার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে তাদের বাসায় আসা-যাওয়া করতেন। ২০১৭ সালের ১ আগস্ট মেয়েটির মা-বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে তাকে ধর্ষণ করেন আসামি। পরদিন মেয়েটির মা বনানী থানায় সবুজ মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ২০১৮ সালের মার্চে বনানী থানার এসআই আশরাফুল আলম আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Post a Comment

0 Comments