
মহেশখালী প্রতিনিধি:
বাংলাদেশ নির্বাচন কমিশন এর আদেশের প্রেক্ষিতে রিটার্নিং অফিসারের কার্যালয়, কক্সবাজার কর্তৃক আয়োজিত আসন্ন ৬ষ্ঠ মহেশখালী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারদের) প্রশিক্ষণ কর্মশালা মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীকি মারমা'র সভাপতিত্বে মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম(বার), কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দীন।
উপস্থিত ছিলেন মহেশখালী সার্কেল এর সহকারী পুলিশ সুপার রামপ্রসাদ ভক্ত,মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments