Advertisement

মাহমুদুর রহমানসহ ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল পাচ্ছে একুশে পদক

টিসিএন ডেস্ক: দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাদের মনোনীত করেছে সরকার। একুশে পদক ২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, আজিজুর রহমান (মরণোত্তর) শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)-শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা-শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুনÍশিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা-শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)Íসাংবাদিকতা; মাহমুদুর রহমানÍসাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম-সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামানÍশিক্ষা; মেহেদী হাসান খান-বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)-সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)-ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)-ভাষা ও সাহিত্য; মঈদুল হাসানÍগবেষণা। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

Post a Comment

0 Comments