
নিজস্ব প্রতিবেদক:
ইয়াবাকান্ডে বিতর্কীত পুলিশ সুপার রহমত উল্লাহ‘কে প্রত্যাহারের পর নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন মোঃ সাইফ উদ্দীন শাহিন। উল্লেখ্য যে, বরিশালের মুলাদী এলাকায় জন্ম নেয় এই চৌকস পুলিশ কর্মকর্তা চাকরী জীবন শুরু করেন কক্সবাজারেই। কক্সবাজার-রামু সদর সার্কেলের সহকারী এসপি হিসাবে ২০০৬-০৭ সালে যোগদান করেন। পরে ডিএমপি‘র এসি , ভোলা লাল মোহনের সার্কেল সহকারী এসপি, পরবর্তীতে ঢাকার এসবিতে, এরপর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ২০১২ ইং সালে পদোন্নতি পেয়ে যোগদান করেন শরিয়তপুর জেলায়, ২০১৩-১৪ সালে আবার ঢাকার এসবিতে, পরে আবার ভোলা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার, এরপর গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং বর্তমানে রাজশাহী মেট্রো‘র উপ পুলিশ কমিশনার (আরএমপি) কর্মরত থাকাকালীন সময়েই কক্সবাজারে পুলিশ সুপার হিসাবে পদায়ন হন। চাকরী জীবনে তিনি বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন পুরুস্কারে ভুষিত হন। গত ৪ মার্চ ২০২৫ ইং তারিখ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জন নিরাপত্তা বিভাগ , পুলিশ-১ শাখার উপ সচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, কাকতালিয় ভাবে তিনি চাকরী জীবন শুরু করেন কক্সবাজার থেকে এবং জেলা পুলিশ সুপার হিসাবে ও চাকরী জীবন শুরু করবেন কক্সবাজারেই।
এ বিষয়ে নতুন পদায়নকৃত কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফ উদ্দীন শাহিন ‘দৈনিক কক্সবাজার ৭১’ পত্রিকাকে বলেন, তারিখটা নিশ্চিত করতে না পারলেও খুব দ্রুতই কক্সবাজার যোগদান করবেন বলে আশা করছেন। তিনি কক্সবাজার সম্পর্কে ধারনা আছে জানিয়ে বলেন, জেলার মাদক সমস্যা অন্যতম। যোগদানের পর নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে মাদক নির্মুলে করণীয় ঠিক করবেন। এ জন্য গণমাধ্যম সহ সকলের সহযোগিত কামনা করছে। তাছাড়া সকলের সহযোগিতায় জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে তিনি নতুন কিছু করে দেখাতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন। তবে সকল পরিকল্পনা পরিস্থিতির উপর নির্ভর করে বলেও জানান এ চৌকস পুলিশ কর্মকর্তা।
0 Comments