কালেরকন্ঠ ডেস্ক:
তিনটি চটের ব্যাগের মধ্যে ভরে রাস্তার পাশে নবজাতক কন্যাকে ফেলে দিয়ে গেল পরিবারের লোকজন। নবজাতকের কান্না শুনে তাকে উদ্ধার করলেন পথচারীরা। শেষ পর্যন্ত বেঁচে গেছে নবজাতক।
ভারতের উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা এটি। ভারতের রাজধানী থেকে ৮৫ কিলোমিটার দূরে মেরঠের রাস্তার পাশে পড়ে ছিল চটের ব্যাগ।
সেখান থেকে ভেসে আসছিল ক্ষীণ কান্নার আওয়াজ। তা শুনে পথচারীরা জমায়েত
হন। একের পর এক ব্যাগ খুলে হতবাক হয়ে যান তারা। দেখেন, নবজাতক এক
শিশুকন্যা। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে।
খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে
দেয়। এখন সে সুস্থ রয়েছে। শিশুটির পরিবারের খোঁজ করছে পুলিশ।
শিশুটির পরিবারকে চিহ্নিত করা গেলে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অবশ্য উত্তরপ্রদেশে এ ধরনের ঘটনা নতুন নয়।
গত বছর বরেইলির এক শ্মশানে মাটির হাঁড়িতে এক সদ্যোজাতকে কবর দেওয়ার চেষ্টা করছিল পরিবারের লোকজন। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এতে প্রাণ বাঁচে শিশুটির।
সূত্র : ইন্ডিয়া টুডে


0 Comments