কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ইয়োগা খেলোয়াড়দের মাঝে ড্রেস বিতরণ

Advertisement

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ইয়োগা খেলোয়াড়দের মাঝে ড্রেস বিতরণ

বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলার ইয়োগা খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকদের মাঝে ড্রেস বিতরণ করেছে মেঘনা গ্রুপ।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ইয়োগা এসোসিয়েশন অায়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ এর উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক মো: খোরশেদ অালম।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম.অার. মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: অাফাজ উদ্দিন, পৌর কাউন্সিলর শাহেনা অাক্তার পাখি, ইয়োগা সংগঠক উজ্জ্বল সেন, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক অানোয়ার হাসান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য অালীরেজা তসলিম, ইয়োগা সংগঠক মো: গিয়াস উদ্দিন, দৈনিক কক্সবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক হিমছড়ি প্রতিনিধি তারেকুর রহমান ও ইয়োগা প্রশিক্ষক মোহাম্মদ হোসেন রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি'কে ইয়োগা এসোসিয়েশন নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত করেন। অতিথি তাঁর বক্তব্যে জেলার ইয়োগা খেলোয়াড়দের প্রশংসা করে ভবিষ্যতে মেঘনা গ্রুপ থেকে অারো সহযোগিতার অাশ্বাস প্রদান করেন।

Post a Comment

0 Comments