এম রমজান আলী মহেশখালী:
বাংলাদেশ কৃষকলীগ ছোট মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক জিয়াউর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলমের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল এক উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর বিকাল ৪ টায় ছোট মহেশখালী ইউছুপ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্ভোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ সরওয়ার কামাল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি, মহেশখালী উপজেলা সমন্বয়ক এডভোকেট মোস্তাক আহমদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু সনজিত চক্রবতী। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাহমত উল্লাহ খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, মহেশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেহ, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান আব্দু সমদ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হায়দার, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি একরামুল হক, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, মহেশখালী উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাজ মিয়া, হোয়ানক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফরিদুল আলম। বড় মহেশখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোহাম্মদ শফি, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল করিম, উপজেলা কৃষকলীগ নেতা মোবারেক আলী বারেক। ছোট মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এডভোকেট মনির, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবু প্রনব দে, সাধারন সম্পাদক নুরুল আলম মেম্বার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল হরি দে, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক রবিন্দ্র লাল দে, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছৈয়দুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান উল্লাহ, ৮নং ওয়ার্ডে কৃষকলীগের সভাপতি মোহাম্মদ কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবাইর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালামত উল্লাহ, ৭নং ওয়ার্ডে সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মির আহমদ, ৯ নং ওয়ার্ডে সভাপতি কাজল দে, সাধারণ সম্পাদক রাখাল দে ও সাংগঠনিক সম্পাদক মৃদুল দে। অনুষ্টানে কৃষকলীগের ওয়ার্ডের সকল নেতাকর্মী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও মৎস্যজীবিলীগ সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি প্রভাষক জিয়াউর রহমান, সাধারন সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম কে নির্বাচিত করেছেন।

0 Comments