কক্সবাজার সদর থানা পরিদর্শন করলেন এসপি হাসানুজ্জামান

Advertisement

কক্সবাজার সদর থানা পরিদর্শন করলেন এসপি হাসানুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শন করেছেন। বুধবার ২৫ নভেম্বর সদর মডেল থানা পরিদর্শনকালে এসপি মোঃ হাসানুজ্জামান পিপিএম থানার অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় ও থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেন।
পরিদর্শনকালে এসপি মোঃ হাসানুজ্জামান এর সাথে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুন আল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments