কক্সবাজার শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের প্রথম সভা

Advertisement

কক্সবাজার শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের প্রথম সভা

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের প্রথম সভা শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় হাসপাতালের জন্য গঠনতন্ত্র প্রণয়ন, ব্যাংক হিসাব খোলা, কারিগরি উপ কমিটি গঠন, উপদেষ্টা প্যানেল তৈরি করা, ফান্ড রেইজিং উপ কমিটি গঠন, বিভিন্ন ধরণের সদস্য নির্ধারণ করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সভা শেষে উপস্থিত কমিটির সদস্যবৃন্দ হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments