টেকনাফের হোয়াইক্যং এর মামুনের জন্য গৃহ নির্মাণ করে দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:
প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীন ব্যক্তিকে খাস জমি বন্দোবস্ত ও গৃহ প্রদান করছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন। সোমবার (৭ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীতে মো: মামুন নামের ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক। এ সময় তিনি পরিবারের অসহায়ত্ব বিবেচনায় একটি ইজিবাইক (টমটম) উপহার দিবেন বলেও ঘোষণা দেন।
মুজিববর্ষে খাস জমি বন্দোবস্ত ও গৃহ পাওয়া সৌভাগ্যবান মামুন ওই এলাকার রমজান আলীর ছেলে। তাদের পরিবারের সদস্য ৬ জন।হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর,উপজেলা প্রকল্প পরিচালক (পিআইও)সিফাত বিন রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলি, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সিকদারসহ সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
এই সময় জেলা প্রশাসক কামাল হোছেন বলেন,মামুন প্রধানমন্ত্রীর মোবাইলে গৃহহীন ও অসহায়ত্ব প্রকাশ করে প্রধানমন্ত্রীর মেসেজের মাধ্যমে একটি ঘরের জন্য আবেদন করেছেন। মামুনের মেসেজ দেখে জেলা প্রশাসক কে প্রধানমন্ত্রী আদেশ দিয়েছেন যে, মামুনের পরিবারকে একটি ঘর প্রধান করে তাদের পরিবারের মুখে হাসি ফুটাতে। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাঁর পরিবারকে উন্নত মানের ঘর প্রধান করি। ঘরটি পেয়ে মামুন ও তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন।
পরে তিনি হ্নীলা মৌলভীবাজার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষে ২০২০-২০২১ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দ প্রাপ্ত ২৮টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। পরে টেকনাফরে নাইট্যং পাড়ায় শতাব্দীর প্রাচীনতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপত্য পরদির্শণ করনে এবং টেকেনাফ উপজেলায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ।


0 Comments