টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Advertisement

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান গতকাল,শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা দিয়ে মায়ানমার হতে নাফনদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ভিওপির একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করে নাফ নদীতে বোট যোগে টহলরত অবস্থায় থাকে। কিছুক্ষণ পড়ে টহলদল ২ জন দুষ্কৃতকারী ব্যক্তিকে মায়ানমারের লাল দ্বীপ হতে হস্ত চালিত নৌযোগে জাদিমুড়া বরাবর বাংলাদেশে জলসীমানায় আসতে দেখে। টহলদল নাইট ভিশন ডিভাইস দ্বারা উক্ত ব্যক্তিদ্বয়কে দেখা মাত্র তাদেরকে চ্যালেঞ্জ করে। উল্লেখিত ব্যক্তিগণ দূরহতে বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবন করতে পেরে নৌকা হতে লাফ দিয়ে ঘণ কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়।
পরে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে নাফনদীতে চোরা কারবারীদের নৌকাটি তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলোর ভিতর হতে ৩ কোটি টাকা মুল্যের ১ লক্ষ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয়।
ইয়াবার কারবারীদের আটকের লক্ষ্যে বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পাশবর্তী স্থানে পরবর্তী দেড় টা পযর্ন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী বা সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার অত্র ব্যাটিলিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহন পরবর্তীতে তা উর্ধতন কর্মকর্তা মাদকদ্রব্য অধিদপ্তরের প্রধিনিধি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Post a Comment

0 Comments