কক্সবাজার সদরের ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৪ ডিসেম্বর (শুক্রবার) আনুমানিক সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন আবু ছৈয়দের নতুন গ্যাস সিলিন্ডারের গুদামের ভেতরে আগুন লাগে। এ সময় গুদামের উপরের টিনসহ প্রয়োজনীয় জিনিস পুড়ে ছারখার হয়ে যায়। এতে দুইজন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গুদামের ভেতরে প্রায় ২০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
ফলে চরম আতংকে রয়েছে মেহেরঘোনার মানুষরা। অগ্নিকান্ড সংঘঠিত হওয়ার পর আগুন নিয়ন্ত্রনে আনার জন্য প্রাণপর চেষ্টা চালায় এলাকাবাসী। খবর পেয়ে পরপর রামু, কক্সবাজার সদর এবং চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে।
এ অগ্নিদূর্ঘটনার কারনে দীর্ঘক্ষন মহাসড়কের দু'পাশে দুরপাল্লার যানবাহন সহ অসংখ্য যানবাহন আটকা পড়েছিল। এতে অনেক লোকজনের ভীড় হয়। দূর্ঘটনা কবলিত স্থানে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম,তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম। উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারসহ বৃহত্তর ঈদগাঁওয়ের বিভিন্ন স্থানে কিছু দিন পর পর এ রকম অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস পৌঁছার পূর্বেই সব শেষ হয়ে যায়। বৃহত্তর ঈদগাঁওবাসীর প্রাণের দাবী ঈদগাঁওতে একটি ফায়ার ব্রিগেড করা হউক।


0 Comments