ভারতে নতুন মিস ট্রান্সকুইন শেইন সোনি

Advertisement

ভারতে নতুন মিস ট্রান্সকুইন শেইন সোনি

অনলাইন ডেস্ক:

তৃতীয় লিঙ্গের নারীদের সুন্দরী প্রতিযোগিতায় এবার ভারত থেকে ‘ট্রান্সকুইন’ নির্বাচিত হলেন ফ্যাশন ডিজাইনার শেইন সোনি। আগামী বছর বিশ্ব মঞ্চে সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। এটি বিশ্বে তৃতীয় লিঙ্গের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা। সিএনএন

সোনি এর আগে এধরনের প্রতিযোগিতায় ডিজাইনার হিসেবে কাজ করেছেন। কিন্তু নিজের ট্রান্সজেন্ডার পরিচয় প্রকাশে দ্বিধাগ্রস্ত ছিলেন। কর্তৃপক্ষই তাকে নিজের পরিচয় নিয়ে সামনে আসতে উৎসাহিত করে। সেরাদের সেরা মনে হওয়ায় তাকেই বেছে নেওয়া হয়েছে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য।

২০১৭ সালে থেকে ভারতে শুরু হয় মিস ট্রান্সকুইন ইন্ডিয়া প্রতিযোগিতা। এখানে অন্যান্য সুন্দরী প্রতিযোগিতার মতো সব পর্বই থাকে, যেমন ফটোশুট, ট্যালেন্ট রাউন্ড, কস্টিউম, বিচার, অসংখ্য দর্শক।

সোনি গ্রাজুয়েট করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে। স্টাইলিস্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ভারতের তৃতীয় লিঙ্গের মানুষরা মনে করেন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলে তা তাদের জন্যে নির্যাতনের আরেক কারণ হয়ে দাঁড়াবে।

 কিন্তু ভারত সরকার তৃতীয় লিঙ্গের মানুষের প্রতিনিধিত্ব করার বিষয়ে জোর দিলে সোনি মনে করেন বৃহত্তর পরিসরে তাদের আরো কিছু করার আছে। তারা এখন তাদের জন্যে বিশেষ স্কুল পাঠসূচির কথাও সক্রিয়ভাবে বিবেচনা করছেন।

 সোনি বলেন অনেক চড়াই উৎড়াইয়ের পর আজকের এ অবস্থানে এসে দাঁড়াতে পেরেছি। কেউ যদি আমাকে জেনে স্বস্তি বোধ করে তাহলে মনে করব আমার জীবন সার্থক হয়েছে।

 ভারতে বছর পাঁচেক আগে এক সমীক্ষয় দেশটির ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন দেখতে পায় তৃতীয় লিঙ্গের প্রতি পাঁচজনের একজন যৌন সন্ত্রাসের শিকার।

Post a Comment

0 Comments