চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল উদ্দিন বেলালের আনুষ্ঠানিক যাত্রা

Advertisement

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল উদ্দিন বেলালের আনুষ্ঠানিক যাত্রা

স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গরীব দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু দৈনিক কক্সবাজার ৭১ এর প্রধান সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ঠিকাদার, কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির সভাপতি ও সদর আওয়ামী লীগ নেতা জনাব বেলাল উদ্দিন বেলাল গত শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন।
গত শুক্রবার জুমার নামাজ আদায়ের পূর্বে তাঁর শ্রদ্ধেয় বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে নামাজ আদায় করতে চৌফলদন্ডী খামার পাড়া জামে মসজিদে প্রবেশ করেন। মসজিদের খুতবা পরবর্তী উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় এর মধ্য দিয়ে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন তিনি। এ সময় উপস্থিত মুসল্লিরা চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল উদ্দিন বেলালকে আগামীর চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে সমর্থন প্রদান করেন। নামাজ আদায়ের পর কক্সবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য কক্সবাজার জেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর শ্রদ্ধেয় বাবা মরহুম মমতাজ আলী খান, তাঁর সহধর্মিনী ও তাঁর ছোট ভাই আব্দুর রহমান রাজুর কবর জিয়ারত করেন। এরপর তিনি তাঁর শ্রদ্ধেয় মরহুম দাদা-দাদীর কবর জিয়ারত করেন । জিয়ারতের সময় তিনি অত্র এলাকার সকল মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এরপর তিনি কালু ফকিরপাড়া মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজের পর কালু ফকিরের মাজার ও জরিনা ফকিরের কবর জিয়ারত করেন। জিয়ারতের সময় অত্র এলাকার সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকিরপাড়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়ার কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন তার ছোটভাই সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির।
পরবর্তীতে তিনি নতুন মহলে বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আহমদের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ খাঁনের মেজ সন্তান অ্যাডভোকেট আবুল কালাম।
বিভিন্ন মরহুম গুনিজনের কবর জিয়ারতের পর তিনি এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল উদ্দিন বেলালকে ভালোবাসায় গ্রহন করেন।
মতবিনিময় সভায় বেলাল উদ্দিন বেলাল বলেন, সমাজকে আলোকিত করতে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে জনসাধারণের সেবা করার শপথ নিয়ে আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে জনগণের সেবা করার প্রেরণা জোগায়। সর্বশেষ তিনি উপস্থিত সকলের দোয়া কামনা করেন।

Post a Comment

0 Comments