চকরিয়ায় চিংড়ি ঘেরে ২০রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে হামলা চালিয়ে তান্ডব ও লুটপাট: ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Advertisement

চকরিয়ায় চিংড়ি ঘেরে ২০রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে হামলা চালিয়ে তান্ডব ও লুটপাট: ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, চকরিয়া:

চকরিয়ায় ১৭৬একরের একটি চিংড়ি ঘেরে এবং লবণচাষ প্রকল্পে একদল সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব ও লুটতরাজ চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে চিংডিঘের মালিক ও দুই কর্মচারীকে বেদড়ক মারধর করে আহত করে ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। এ নিয়ে আশপাশের এলাকায় এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার খুটাখালীস্থ চড়া ঘোনায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ঘের মালিক জমির উদ্দিন বাদী হয়ে শনিবার বিকালে ২৬জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় এজাহার দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক অভিযোগ করে বলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীস্থ তিন নম্বর ওয়ার্ডের চড়া ঘোনা এলাকার সোলতান গনি চৌধুরীর মালিকানাধীন ১৭৬একর বিশিষ্ট চিংড়ী ও লবণচাষ প্রকল্পটি বর্গা চাষা হিসেবে ইজারা নেন চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়া ঘোনা এলাকার আনোয়ার হোছনের পুত্র জমির উদ্দিন গং।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৩০/৩৫জনের একদল স্বশস্ত্র সন্ত্রাসী ও ভূমিদস্যু অতর্কিত ভাবে চিংড়ি ঘেরে ঢুকে অন্তত বিশ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে চিংড়ি ঘেরের বেডিবাঁধ কেটে দিয়ে খামার বাসায় তান্ডব ও লুটপাট চালায়। এ সময় দুইজন ঘের কর্মচারীসহ আমাকে মারধর করে ঘেরের বাসায় থাকা আইপিএস, ব্যাটারী, জাকি জাল ৬টি, বিহিঙ্গী জাল ৬টি, পাম্প মেশিন ৮টি, নলকূপের গর্দনা, স্লুইচ গেইটের কাঠসহ বিভিন্ন রকমের সরঞ্জামাদি মালামাল লুট করে ইঞ্জিণ বোটে করে নিয়ে যায়।
ঘেরের মালিক দাবী করেছে চিংড়ী ঘের থেকে অন্তত ১৫ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুটে নেয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করে। এবং অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে চিংড়ি ঘের থেকে বিতাড়িত করেন। পরে থানা পুলিশকে খবর দিলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের নির্দেশে ঘটনার পরদিন থানার উপপরিদর্শক (এস আই) সায়েম ঘটনাস্থলে পৌছে পরিদর্শন করেছেন। চিংড়ি ঘের ও লবণ চাষ প্রকল্পে হামলা-লুটপাটের ঘটনায় জমির উদ্দিন বাদী হয়ে ২৬জনকে আসামী করে গতকাল বিকালে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার (ওসি) শাকের মোহাম্মাদ যুবায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘের মালিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments